ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান মাসুদ, অ্যাডভোকেট ওবায়দুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এর আগে রোববার রাতে জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হলে জামায়াতের মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।





